Select Language

[gtranslate]
২১শে চৈত্র, ১৪৩২ শনিবার ( ৪ঠা এপ্রিল, ২০২৬ )

।। পূর্ব মেদিনীপুরে শাসক দলকে ঝটকা আব্বাস সিদ্দিকির ।।

রাজ্যের শাসক দল তৃনমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলাতে ধীরে ধীরে নিজেদের প্রভাব বাড়াচ্ছে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ।প্রাথমিক ভাবে শিল্পাঞ্চল হলদিয়াকে পাখীর চোখ করেছে আইএসএফ।

দুই দিন আগে হলদিয়াতে একটি হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনে তৃনমূলকে পরাজিত করে ক্ষমতা দখল করেছে আইএসএফ প্রার্থীরা।

সেই রেশ কাটতে না কাটতে এবার হলদিয়া পৌরসভা এলাকার তৃনমূল নেতৃত্বদের নিজেদের দলে টানা শুরু করলো আইএসএফ।এদিন ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব সভাপতি শেখ মইদুল ইসলাম খান তার ৫০ জন সমর্থককে নিয়ে আইএসএফে যোগদান করলেন ।

Related News

Also Read