খেজুরিতে মানুষের ভুল ভাঙছে। তৃণমূল বিজেপির বাইনারি রাজনীতির মধ্য দিয়ে সেটিং গ্রামীণ শ্রমজীবী অংশের মানুষ ধরে ফেলেছেন বলে দাবি করলেন খেজুরি বিধানসভার সিপিআইএম প্রার্থী হিমাংশু দাস। তিনি আরো বলেন কাজ- মজুরি -আবাসন -শিক্ষা -স্বাস্থ্য পরিষেবার দাবি নিয়ে মানুষ সোচ্চার। চুরি- লুট -দুর্নীতি -ধর্ষণ -খুন ও অপরাধীদের আড়াল করার চেষ্টা এবং ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে মানুষ এখন একজোট। রাজ্যের বর্তমান সমস্যার সমাধান একমাত্র করতে পারে বামফ্রন্ট সরকার। তাই লাল ঝান্ডা ধরে মানুষ আবার ফিরতে শুরু করেছেন খেজুরিতে।
৩রা এপ্রিল সন্ধ্যায় কামারদা গ্রাম পঞ্চায়েতের আমজাদ নগর পূর্ব পল্লী গ্রামের নির্বাচনী সভায় তৃণমূল কংগ্রেস থেকে প্রায় শতাধিক গ্রামীণ শ্রমজীবী অংশের মানুষ সিপিআইএমে যোগদান করলেন।
বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের সিপিআইএম প্রার্থী— হিমাংশু দাস লাল ঝান্ডা তুলে দিলেন। উপস্থিত ছিলেন–গৌরী রানী জানা, অমিয় আচার্য, সম্রাট মাইতি, বিভাস আচার্য, শেখ মুস্তফা,শুভাশিস পন্ডা, সেখ হানিফ, শেখ রবিউল, শেখ সামরুল , বিমল মাল,অমিয় বেরা, বুধন দেবনাথ সহ নেতৃত্ব গন। এছাড়াও হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের হেঁড়িয়া পূর্বপল্লী বুথে বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের প্রার্থী সহ শীর্ষেন্দু দাস ,গোকুল চন্দ্র ঘোড়ুই, বিশ্বজিৎ দাস সহ নেতৃত্ব গন।





