পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর বিধানসভার ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের বামুনআড়া বুথে শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরে পূজো নিবেদন করে এলাকাবাসীর মঙ্গল কামনা করলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি তথা এই কেন্দ্রের প্রার্হী উত্তম বারিক।তারপর জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন তিনি।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা চন্ডীপুর বিধান সভা কেন্দ্রে প্রার্থী উত্তম বারিক এই ভোট প্রচারে উপস্থিত ছিলেন চন্ডীপুর বিধানসভা ইলেকশন কোর কমিটির চেয়ারম্যান অমীয় কান্তি ভট্টাচার্য , চন্ডীপুর ব্লক তৃণমূলের সভাপতি স্নেহাংসু শেখর পন্ডিত , সুনীল প্রধান সহ একগুচ্ছ নেতৃত্ব।
এছাড়াও তিনি এই এলাকায় একাধিক কর্মীসভা, পদযাত্রা ও বাড়ি বাড়ি জনসংযোগ করলেন। এলাকার উন্নয়নকে অব্যাহত রক্ষা রাখার জন্য তৃণমূলকে ভোট দান এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে চালু রাখতে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করলে করতে তৃণমূলকে ভোটদানের আবেদন জানান। বাড়ি বাড়ি জনসংযোগে মানুষ উত্তম বাবুকে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনে ভোট দিয়ে জয় যুক্ত করার আশ্বাসও বহু মানুষ দিয়েছেন।





