Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

।। দুই দশক পরে জমি ফিরে পেল সিপিএম ।।

নিজেদের হারানো রাজনৈতিক জমি দীর্ঘ ২০ বছর পর ফিরে পেলো সিপিএম। তাই সেই আনন্দে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শূলনী ও চকাদম গ্রামে চললো বিজয় মিছিল সিপিআই এমের পক্ষ থেকে।

শূলনী গ্রামের সিপিএম এর জয়ী প্রার্থী সুচরিতা সেনাপতি এবং গ্রামের স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে চললো বিজয় মিছিল।এই মিছিলে বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

প্রার্থী হিসাবে জয়ী হলেও সুচরিতা সেনাপতি রাজনীতিতে একেবারে হাতেখড়ি হয়েছে।এই নির্বাচনে তৃণমূল,নির্দল,বিজেপিকে পরাস্ত করে জয়ী হন সুচরিতা সেনাপতি।

এদিন তিনি সংবাদমাদ্যমে জানান,এলাকার উন্নয়নে জোর দেবেন।মূলত এলাকার রাস্তাঘাট,পানীয় জল,ড্রেনেজ ব্যবস্থার যাতে দ্রুত উন্নতি ঘটাতে পারেন সে বিষয়ে নজর রাখবেন বলে জানান সদ্যজয়ী প্রার্থী সুচরিতা সেনাপতি।

Related News

Also Read