Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

অস্ত্র সহ ৩ দাগি দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ

 

  প্রদীপ কুমার সিংহ

অস্ত্র সহ তিন দাগি দুষ্কৃতী ব্যক্তিকে গ্রেফতার করলো বারুইপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ পাম্প হাউসের কাছে থেকে ৩ জন ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে কয়েক জন অচেনা ব্যক্তি উত্তরভাগ পাম্পের কাছে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেয়।

সঙ্গে সঙ্গে থানার কর্মী এসআই অর্ঘ্য মন্ডল এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে তরি ঘড়ি পৌঁছায়। পুলিশকে দেখে সেই ব্যক্তিরা সেখান থেকে পালাতে যায়, পুলিশ তিন জনকে ধরে এবং তাদের দেহ তল্লাশি করে একটা ওয়ান শাটার বন্দুক,২ রাউন্ড তাজা কার্তুজ সহ লোহার রড উদ্ধার করে। ধৃত ব্যক্তিদের নাম (১) আনোয়ার হোসেন লস্কর(৩০),বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত খোদার বাজার মধ্যপাড়া এলাকায়।(২) সত্তার সর্দার (২২) বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত বলরামপুর এলাকায় (৩) সালমান মন্ডল (২৩) এর বাড়ি ও বারুইপুর থানার এলাকায়।

পুলিশ মনে করছে তৃতীয় ব্যক্তিরা এলাকা কোথাও ডাকাতে উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশ সূত্রে আরো খবর আনোয়ার হোসেন সাত্তার সদ্দার এরা দাগী দুষ্কৃতী বিভিন্ন থানায় এদের নামে মামলা চলছে। পুলিশ এদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। বারুইপুর থানার পক্ষ থেকে ধৃত ব্যক্তিদের শুক্রবার বারুইপুর মহাকুমা আদালতে তোলা হয়।

Related News

Also Read