Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

রামনগর জুড়ে বাড়ি বাড়ি প্রচার অখিলের

 

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের রামনগর বিধানসভার পালধুই অঞ্চলে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের কাছে ভোট প্রার্থনা করলেন রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরি।

শুক্রবারের এই ভোট প্রচারের তার সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বহু তৃণমূল নেতৃত্ব। তিনি কেন্দ্র সরকারের বঞ্চনার কারণে আর্থিক সংকটে ভুগছে রাজ্য যে কারণে রাজ্যের উন্নয়ন এর ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে।

বৃহস্পতিবার দিঘা শহরে প্রদিমা ২ অঞ্চল তৃনমূলের ডাকে তপশিলি সংলাপ কর্মীসভা হয়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রার্থী অখিল গির, রামনগর ১ ব্লক তৃণমূলের সভাপতি উত্তম দাস, জেলা পরিষদ সদস্য রিজিয়া বিবি, শম্পা মহাপাত্র, জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, পার্থ সখা জানা, পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। এই সভায় থেকে জোটবদ্ধভাবে নির্বাচনী লড়াই এবং মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য তৃণমূলকে জয়ী করার লক্ষ্যে কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়।

Related News

Also Read