Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

লায়ন্স ক্লাব কন্টাই সেন্ট্রাল এর জোড়া কর্মসূচি

লায়ন্স ক্লাব অব কন্টাই সেন্ট্রালের পরিচালনায় সেরপুর ক্যালকাটা রুটি বেকারির কাছে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার। উক্ত শিবিরে বহু মানুষ রক্তের সুগার সহ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান। শনিবার গঙ্গাধরচক ও দেওয়ানচক বিবেকানন্দ ক্লাব এর ব্যবস্থাপনায় ও লায়ন্স ক্লাব অব কন্টাই সেন্ট্রালের পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেন।

 

রক্ত সঙ্কটের কথা মাথায় রেখে ক্লাবের এই ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্লাব কতৃপক্ষ। শিবির গুলিতে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শুভময় জানা,সমীর মাইতি,অসীম মাইতি,শিবপ্রসাদ মাইতি,বিষ্ণুপদ মাইতি,অনিমেষ কান্তি দাস,সুদর্শন তামলি,শঙ্কর ঘোষ, দেবাশীষ পরিয়ারি ও অন্যান্য সদস্য সদস্যা।

Related News

Also Read