Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

এগরা সারদা শশিভূষণ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

পূর্ব মেদিনীপুর জেলার এগরা সারদা শশিভূষণ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকাল প্রায় ৭টা নাগাদ কলেজের সায়েন্স বিল্ডিংয়ে আচমকা আগুন লেগে যায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই আগুনের সূত্রপাত হয়েছে কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে। সূত্রপাত।

সকালবেলা কলেজ খোলার আগে এই ঘটনা ঘটায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কেমিস্ট্রি ল্যাবের বহু মূল্যবান যন্ত্রপাতি ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এই আগুনে পুড়ে গিয়েছে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।

Related News

Also Read