পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচাতে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরী হয়|অভিযোগ বিজেপির স্থানীয় নেতৃত্ব তৃনমূল কর্মীদের তাদের দলীয় পতাকা লাগাতে বাধা দেয়|খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে|
রাজ্যের শাসক দল তৃনমূলের অভিযোগ বাকচা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তাদের দলের প্রার্থীর সমর্থনে ফ্ল্যাগ-পোস্টার-পতাকা লাগাতে বাধা দিচ্ছে বিজেপি| এর মধ্যে রবিবার সকালে কোনমাথা বাজার এলাকায় তৃণমূলের পতাকা টাঙ্গানোকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব নানা ভাবে তৃণমূলের কর্মীদের বাধা দেয় | ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় |
এ প্রসঙ্গে বাকচার উপ প্রধান বিজেপি নেতা প্রসেনজিত ভৌমিক বলেন ওদের পতাকা টানানোর সময় আমাদের বিজেপির কর্মী সমর্থকদের ৪ তারিখ ভোটের পর দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় |এই হুমকির পরিপ্রেক্ষিতে এই উত্তেজনা তৈরি হয় দুই পক্ষের মধ্যে |
যদিও তৃনমূলের ময়না বিধানসভার অবজার্ভার প্রদীপ মাইতি বলেন প্রশাসনের চাপে পড়ে মিথ্যা কথা বলছে বিজেপির নেতারা|ওরা নানা ভাবে তৃনমূল কর্মীদের ভয় দেখিয়ে বাকচায় তৃনমূলের প্রচার আটকানোর চেষ্টা করছে|প্রদীপ বাবু বলেন বিজেপির এই সন্ত্রাস রুখতে তাঁরা জেলা নেতৃত্ব উদ্যোগী হয়ে স্থানীয়দের নিয়ে পতাকা লাগানো শুরু করতেই বিজেপি বাধা দেওয়ার চেষ্টা করে|সেই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন এসে উত্তেজনা নিয়ন্ত্রণ করে |





