Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

বারুইপুরেও রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস পালিত উদযাপন ।

প্রদীপ কুমার সিংহ :- সারা পশ্চিমবাংলা সহ বারুইপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবস পালিত হলো। মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কবিগুরুর প্রয়াণবার্ষিকী উপলক্ষ্যে ‘স্মরণ : বাইশে শ্রাবণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বারুইপুরে জেলা পরিষদের প্রশিক্ষণ শিবির কক্ষে এই দিন বারুইপুরে তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন পোদ্দার, ডেপুটি কালেক্টর রাখি পাল তাপস কুমার দাস, বারুইপুরের তথ্য সংস্কৃতি দপ্তরে আধিকারিক শুভম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগনা জেলা বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু কলা কুশলীদের নৃত্য, গীতি আলেখ্য, সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।
পাশাপাশি বারুইপুর রবীন্দ্রভবনে বারুইপুর পৌরসভার উদ্যোগে মঙ্গলবার সকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিদেশী তম প্রয়াণ দিবস উপলক্ষে কোভিদ মূর্তিতে মাল্যদান করেন বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী উপ পৌরপিতা গৌতম দাস সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা আশীষ দেবনাথ সুভাষ রায়চৌধুরী বিকাশ দত্ত তাপস ভদ্র স্বপন নস্কর বিভিন্ন ওয়ার্ডে পৌর মাতা অর্চনা ভদ্র অর্চনা মল্লিক সঙ্গীতা কয়াল মন্ডল, অপরাজিতা দাস সহ সমাজ সেবক দুর্গা দাস সহ বারুইপুর পৌরসভার কর্মী বৃন্দরা ও বারুইপুর কেন্দ্রীয় রবীন্দ্র জন্ম সব সমিতি সভাপতি অচিন্ত্য মন্ডল সাংবাদিক বন্ধু বিশিষ্ট ব্যক্তিরা সেখানে মাল্যদান করে।

মঙ্গলবার বিকালে বারুইপুর রবীন্দ্র ভবনে বারুইপুর পৌরসভার উদ্যোগে পৌরসভায় যে ১৭ টি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের থেকে বেশ কিছু মানুষ ও নৃত্য সংস্থা রবীন্দ্রনাথের গান, আবৃত্তি, একক নৃত্য, নৃত্যনাট্য বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানটি চলে বিকাল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।

Related News

Also Read