পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার প্রথম দিনে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় থমথমে মুর্শিদাবাদের খড়গ্রামের মারগ্রাম গ্রাম পঞ্চায়েতের রতনপুর।
এই ঘটনার পর তিনদিন কেটে গেলেও ঘটনাটিকে ঘিরে রাজ্য জুড়ে উত্তেজনা আছে।কংগ্রেসের পাশাপাশি বিজেপি-সিপিএমের মত অন্যান্য বিরোধী দল গুলিও প্রতিবাদে সোচ্চার হয়েছে।
এর মধ্যেই এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে খুনের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃনমূলের প্রবীন সাংসদ সৌগত রায়।
তিনি বলেন কোন মৃত্যু কাঙ্খিত নয়।তবে একটা মৃত্যুতে সন্ত্রাস বলা যায়না।বিরোধী দলগুলি এবং মিডিয়া ঘটনাটাকে বড় করে দেখাচ্ছে।

Post Views: 76





