Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

।। মানুষের সমস্যা সমাধান করাই আমাদের প্রধান কর্তব্যঃমিমি ।।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজনাতে দুলালপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের ডাকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মধ্য দিয়ে জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়।

সেখানে দিদির দূত রূপে হাজির ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ , যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক , জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা জেলা পরিষদ কো-মেন্টর জনাব হাবিবুর রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন মহিলা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মধুরিমা মন্ডল , কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, কাঁথি মহকুমা মৎস্যজীবি উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল, মির্জা খলিল বেগ, মলয় সামন্ত সহ প্রমুখ নেতৃত্ব।

সকল বক্তা তৃনমূল শাসিত সরকারের নানা জনমুখী কর্মসূচির কথা তুলে ধরেন। বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে মানুষের কাছে যাওয়া এবং জনসংযোগ বৃদ্ধির উপর জোর দেন।

এদিন মিমি চক্রবর্তী বলেন, মা মাটি মানুষের সরকার মানুষের কথা ভাবে। মানুষের জন্য কাজ করে। মানুষই সব। আপনারা আমাদের গর্ব। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে আমাদের মানুষের কাছে আরও বেশি করে যেতে হবে। তাঁদের সুবিধা অসুবিধার কথা জেনে তা সমাধানের ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে।

Related News

Also Read