Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

।। নন্দীগ্রামে বাঁশ জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় বাইক উদ্ধার ।।

নন্দীগ্রামে একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে পরিতক্ত বাইক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাইকের মালিকের পরিচয় অজ্ঞাত ।

শনিবার সকালে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোলপুকুর রেয়াপাড়া রাজ্য সড়ক সংলগ্ন একটি বাঁশের বাগানে পরিতক্ত বাইক পড়েছিলো।স্থানীয়দের থেকে খবর পেয়ে এই বাইক উদ্ধার করল নন্দীগ্রাম থানার পুলিশ।


বাইক রয়েছে যার কোন মালিক নেই গোপন সূত্রে এমনই খবর পেয়ে অভিযান চালায় নন্দীগ্রাম থানার পুলিশ। এবং বাইক উদ্ধার করে নন্দীগ্রাম থানায় নিয়ে আসা হয়। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।



প্রত্যেকের মনে একটাই প্রশ্ন এই বাইক ছিল কোথায়? যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির নন্দীগ্রাম ১ ব্লক কমিটির বিজন  দাস দাবি করেছেন এটা শাসক দলের।. অপরদিকে তৃণমূলের নন্দীগ্রাম ১ সভাপতি বাপ্পাদিত্ত গর্গ এর দায় চাপিয়েছেন বিজেপির উপরে।তিনি বলেন বিজেপি তাদের আশ্রিত দুষ্কৃতীদের জন্যে এই বাইক ব্যাবহার করতো।

Related News

Also Read