Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

।। স্বামীজীর গানে – প্রাণময়তা ।।

আচার্য ব্রজেন্দ্র নাথ শীল :- স্বামী বিবেকানন্দের জীবনের বৈচিত্র্যময় জীবনের উজ্জ্বলতম অধ্যায়গুলির মধ্যে সঙ্গীত একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। ধারাবাহিকত্বের দিক থেকে সঙ্গীতকে প্রধানতম বলা চলে।

সঙ্গীত ছিল বাল্যকাল থেকেই নরেন্দ্রনাথের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, চলমান জীবনে অবিরাম বিগলিত ঝর্ণাধারার মত , অনাবিল আনন্দ- রসের এক অনন্য ত্রিবেনী সঙ্গম। এই সংসারত্যাগী বৈরাগী জীবনে তিনি পরাত্যাগ করেছিলেন অনেক কিছুই, কিন্তু কোন কিছুর জন্যই তাঁর অমৃতময়ু আন্তরিক সম্পর্কযুক্ত সঙ্গীতকে তিনি ত্যাগ করেন নি বা বিন্দুমাত্র অবহেলাও করেন নি।



” সঙ্গীতের প্রতি তাঁর আকর্ষণ কখনও বিন্দুমাত্র শিথিল হয় নি। তার জীবনের ঘোর সঙ্কটকালে একমাত্র সঙ্গীতই তাকে উজ্জীবিত করে রাখত
এবং এরই মধ্যে সে খুঁজে পেত তার অদৃশ্যবাস্তবের এক অলৌকিক অপার্থিব অনুভুতি। সঙ্গীত তার চোখ
দু’টিকে অশ্রুসিক্ত করে তুলত। “

Related News