প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর চেস একাডেমির পরিচালনায় রবিবার বারুইপুর উকিলপাড়ায় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
এই প্রতিযোগিতায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ৪ বছর থেকে আরম্ভ করে ১৬ বছর বয়স পর্যন্ত কিশোর কিশোরীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
যাদবপুর, টালিগঞ্জ বালিগঞ্জ মুকুন্দপুর বারুইপুর সোনারপুর প্রভৃতি জায়গা থেকে এই প্রতিযোগীরা এসেছে। এই দাবা প্রতিযোগিতা খেলা পঞ্চম রাউন্ড পর্যন্ত হয় তারপরেই চ্যাম্পিয়নশিপ খেলা হয়।

আন্ডার সেভেন স্টেট চ্যাম্পিয়ন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।নাম সমর্থ মানিক। সমর্থ রেটেড প্লেয়ার। স্টেট চ্যাম্পিয়নশিপে তার রেটিং ১২৪৪। এই প্রতিযোগিতা একদিনের জন্যই হয়।
প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের পুরস্কৃত করা হয় সেইসঙ্গে যারা টুর্নামেন্টেও খেলেছে তাদেরকেও দেওয়া হয় পুরস্কার। এই পুরস্কার গুলো বারুইপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন মন্ডল তুলে দেন।






