রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ চন্দ্রশেখর মন্ডল মন্দিরে মন্দিরে পুজো এবং জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার ঝড় তুললেন।
সকালে কালিন্দী বাজার ও সংলগ্ন এলাকায় ব্যবসায়ী, পথ চলতি মানুষ ও ক্রেতা সাধারণের সঙ্গে ব্যক্তিগতভাবে জনসংযোগ করে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের পরিবর্তনের ডাক দেন। পরে পিছাবনীতে শ্রী শ্রী কালীমাতার মন্দিরে পুজো দিয়ে এলাকাবাসীর মঙ্গল কামনা করে পিছাবনী বাজার, মাছ বাজার, পথ চলতি মানুষ, ক্রেতা সাধারণ ও অটো, টটো চালক এর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভোট প্রচার করেন।
তিনি দাবি করেন এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে পরিবর্তন করে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পদ্মফুলে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ডবল ইঞ্জিন সরকার হলে রাজ্যের ব্যাপক উন্নয়ন হবে। তিনি বলেন রামনগরে বাইপাস, সেন্ট্রাল বাস স্ট্যান্ড সহ এলাকার বিভিন্ন প্রান্তে উন্নয়ন সাধন করা হবে। আবাস যোজনা ক্ষেত্রে প্রকৃত প্রাপকরাই এবং গৃহহীন রাই গৃহ পাবেন। লক্ষী মন্ডলের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা মাতৃ শক্তি প্রতিমাসে তিন হাজার টাকা করে পাবেন। এছাড়াও একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন।





