Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

সেবা পক্ষকালে স্বাস্থ্য কেন্দ্রে বৃক্ষ রোপন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষকালে উত্তর কাঁথি বিধানসভার কাঁথির দেশপ্রান ব্লকের বসন্তিয়া ব্লক হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত ডাক্তার , নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সেবা সামগ্রী প্রদান করা হয়। স্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ দূষণমুক্ত রাখতে বৃক্ষ রোপন করে সেবা পক্ষকাল পালন করা হলো।

এই কর্মযজ্ঞে অংশ গ্রহণ করেন কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্র শেখর মন্ডল, জেলা সম্পাদক পবিত্র প্রধান, কাঁথি সাংগঠনিক জেলা কমিটির অন্যতম নেতৃত্ব কৌশিক ঘোষ, পলাশ দাস, শান্তনু নায়ক, যুব মোর্চার অন্যতম নেতৃত্ব প্রশান্ত বারিক সহ এলাকার ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতৃত্ব অনিমেষ বারিক, সাধন পাত্র, শিখা রানী দাস, সৌমেন কামিলা ,মধুমিতা দাস ,সুকুমার দাস সহ অন্যান্য নেতৃত্ব। রোগী ও স্বাস্থ্যকর্মীরা সেবা সামগ্রী পেয়ে খুশী বলে জানাগেছে।

Related News