পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -২ ব্লকের বোধড়ায় বোধড়া টেংরামারি প্রাথমিক বিদ্যালয়ে আবেগী দ্বি শতবর্ষ উদযাপন প্রভাত ফেরির মাধ্যমে পালিত হলো। এই বিদ্যালয় ১৮২৫ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। একে একে ২০০ তম বছরে পদার্পণ করল। আজ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আবেগী দ্বি শতবর্ষ উদযাপন এর প্রক্রিয়া শুরু হল। এরপরে দুশত বছরের জন্মদিন উপলক্ষে শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ছাত্র-ছাত্রী বিদ্যালয় পরিচালন কমিটির সমস্ত সদস্য সদস্যা গণ উপস্থিত থেকে কেক কাটা হলো এবং জন্মদিন পালন করা হলো। এই বিদ্যালয়ে বর্তমান ছাত্র সংখ্যা ১৪০ জন, এই ৪০ জন ছাত্রছাত্রীকে নিয়ে প্রভাত ফেরী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রাক্তন শিক্ষক বিশ্বজিৎ জানা সহ বর্তমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও পরিচালন কমিটির সদস্য সদস্যা, ছাত্র-ছাত্রীদের পিতা-মাতা সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানা যায় সকালের বিভিন্ন অনুষ্ঠানের পর বিকালে চারটা থেকে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুরস্কার পদান ও ব্যবস্থা রয়েছে। প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা বলেন ২০০ বছর পুরান একটি প্রাইমারি বিদ্যালয় পূর্ব মেদিনীপুরে এইটাই মনে হয়, বিদ্যালয়ে বাচ্চা কাল থেকে জড়িত বিদ্যালয় থেকে পড়াশোনা করা এবং বিদ্যালয়ে চাকরিগত অবস্থায় প্রধান শিক্ষক হওয়া অনেকটা সৌভাগ্যের। এই বিদ্যালয়ের আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক আগামী দিনে এগিয়ে যাক বাচ্চাদের দেখে যাতে এই বিদ্যালয়ের দিকে ঝোঁক বাড়ে তার দিকে নজর রাখা।







