প্রদীপ কুমার সিংহ :- বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের জোড়া মন্দিরের পাশে বিড়াল গ্রামে এক ৫০ উর্দ্ধ মহিলাকে ধর্ষণ করে পাশের বাড়ির এক বয়স্ক ব্যক্তি । তিনি ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত। ধর্ষিতা মহিলা বারুইপুর থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করে। বারবার সেই মহিলার পরিবারকে হুমকি দেওয়া হয়। ওই পঞ্চায়েতের উপপ্রধানের নামে ও অভিযোগ আসে এই অভিযোগ তুলে নেওয়ার জন্য। কিন্তু উপপ্রধান এই ব্যাপারে অস্বীকার করে।
দু-তিনদিন কেটে যাওয়ার পর ও পুলিশ পক্ষ থেকে এখনো সেই ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি। তার ফলে বিজেপির বারুইপুরের ৪ নম্বর মন্ডলের পক্ষে ও ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে বারুইপুর পদ্মপুকুরে জোড়া মন্দিরে কাছে বারুইপুর জুলপিয়া রোডে বিক্ষোভ দেখায়।পরে সেখান থেকে বারুইপুর থানা পর্যন্ত একটি মিছিল করে আসে প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে।এবং থানার সামনে বিক্ষোভ দেখায়। জোড়া মন্দিরে এই অবস্থান-বিক্ষোভে অংশ নেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনির্বাণ গাঙ্গুলী সহ বিজেপির বহু কর্মী। অভিযুক্ত ব্যক্তি কে গ্রেপ্তারের দাবিতে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় অতিসত্বর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে। এবং আইননুজ্ঞ ব্যবস্থা নেওয়া হবে।







