Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

প্রবল বর্ষার জেরে রামনগরে ভেঙ্গে পড়লো মাটির বাড়ি।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের পালধুই অঞ্চলের
দক্ষিণ মান্দারের গৌর গোপাল মাইতির বাড়ি রাতে ভেঙে পড়ে। একই বাড়িতে চারটি পরিবার থাকতো। এত বড় বাড়ি ভেঙে পড়ায় গৃহহীন হয়ে পড়েছে চারটি পরিবার।বৃষ্টির ফলে কাঁচা মাটির দেওয়াল ভেঙ্গে পড়েছে বলে মনে করা হচ্ছে

খবর পেয়ে সেই বাড়ির পরিদর্শনে যান পালধুই অঞ্চল প্রধান সাম্পি বেজ, বাড়ির মালিক গৌড় গোপাল মাইতি, বাড়ি পঞ্চাত এলাকার দক্ষিণ মান্দারে।

এই দুর্ঘটনায় কেউ তেমন আহত হন নি। যদিও বাড়ির অনেক জিনিসপত্র দেওয়াল চাপা পড়ে থেকে গেছে এমনটাই জানাচ্ছেন বাড়ির সদস্যরা। অঞ্চলের তরফ থেকে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

Related News