এক মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পাঁশকুড়াতে।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নারান্দা এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা বেরা।রবিবার সকালে এই মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় বাড়ির লোকজন।
কি কারনে এই ছাত্রী আত্মহত্যা করলো তা এখনো স্পষ্ট নয়।প্রেমঘটিত কারণ কিংবা এর পেছনে অন্য কিছু কারণ রয়েছে তা তদন্ত করছে পাঁশকুড়া থানার পুলিশ। তবে এই মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
পাঁশকুড়া গার্লস স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা বেরা। এবছর সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। এবছর মাধ্যমিকে তিনটে পরীক্ষা দেয় সে কিন্তু বাকি পরীক্ষা আর দেওয়া হলো না তার তার আগেই ওখানে প্রাণ দিতে হলো তাকে। ওড়নার ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ১৫ বছর বয়সী মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা বেরার মৃতদেহ।






