এক কৃষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো ভগবানপুরে।এই কৃষককে খুন করার অভিযোগ উঠেছে।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এর মির্জাপুরে বাসিন্দা মনোরঞ্জন মাইতি।অভিযোগ এই কৃষককে খুন করা হয়েছে। এলাকাবাসীর আরো অভিযোগ এই খুনের ঘটনার সাথে জড়িত আছে এই গ্রামেরই বাসিন্দা নন্দদুলাল শী।
মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভগবানপুর থানার পুলিশ।

ধান জমি থেকে মৃত কৃষকের দেহ উদ্ধার করছে পুলিশ। ঠিক কি কারণে ঘটনা তা এখন স্পষ্ট নয়। দেহের একাধিক জায়গা সহ মাথায় গুরুত্ব আঘাতের চিহ্ন। রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করেছে।

Post Views: 82





