কোভিড ভ্যাকসিনেশানে অনবদ্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ এবার রুবেলা হাম ভ্যাকসিনেশানে দুই আন্তর্জাতিক সংগঠন লায়ন্স ক্লাব ও রোটারী ক্লাবকে নিয়ে নামছে রাজ্য সরকার।একই সাথে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকেও সাথে নিয়েছে রাজ্য সরকারের স্বাস্থ দফতর।রাজ্য সরকারের এই উদ্যোগে সহমত প্রকাশ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা হু ।
সুত্রের থেকে জানা গেছে গত ১১ তারিখ একটা নির্দেশিকা ( মেমো নং এইচ এফ ডব্লিউ ৩৫০৯৯/৩৬৯/২০২২/এন এইচ এম/এস এফ ডব্লিউ বি/১৩৩৭) জারি করেছে।যেখানে লায়ন্স ও রোটারী ক্লাব এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে সাথে নিয়ে রুবেলা ভ্যাকসিনেশানে ঝাঁপানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ প্রশাসনকে।
এই নির্দেশের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার কাঁথিতে একটি বেসরকারী সভাকক্ষে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাঁথি শাখাকে নিয়ে বৈঠক করে স্বাস্থ প্রশাসন ও হু-প্রতিনিধিরা। জানা গেছে এই বৈঠকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা হু-র কেরল থেকে এসেছিলেন ডাঃ ভরুন,নন্দীগ্রাম স্বাস্থ জেলার মূখ্য আধিকারীর ডাঃ প্রকাশ মিদ্যা,অতিরিক্ত মুখ্য স্বাস্থ আধিকারীক ১ ডাঃ এস পি মাহাতো,অতিরিক্ত মুখ্য স্বাস্থ আধিকারীক ৩ ডাঃ সুপ্রিয় মিত্র,ডিপিএইচএনও শীপ্রা পন্ডা।অপর দিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাঁথি শাখার সভাপতি ডাঃ সত্যম মাইতি,সম্পাদক ডাঃ অনুতোষ পট্টনায়ক সহ ৪০ জন চিকিৎস্যক উপস্থিত ছিলেন।জানা গেছে সভায় উপস্থিত চিকিৎস্যকেরা রুবেলা ভ্যাকসিনেশান কর্মসূচী সফল করতে রাজ্য সরকারকে সহায়তা করা আশ্বাস দিয়েছেন।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাঁথি শাখার সম্পাদক তথা পৌরসভার স্বাস্থ দফতরের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক জানিয়েছেন কোভিড ভ্যাকসিনেশানে লায়ন্স-রোটারীর সহায়তা নিয়ে সারা দেশের মধ্যে প্রথম হয়েছিলো নন্দীগ্রাম স্বাস্থ জেলা।সেই সাফল্যকেই সম্মান জানিয়ে এবং ভ্যাকসিনেশান কর্মসূচীকে সফল করে তুলতেই সম্ভবত রাজ্য সরকার এই দুই আন্তর্জাতিক স্বেচ্ছাস্ববী প্রতিষ্ঠান ও মেডিক্যাল সংস্থা গুলিকে যুক্ত করেছে।
ডাঃ অনুতোষ পট্টনায়ক জানিয়েছেন ৯ মাস থেকে ১৫ বছরের ছেলে-মেয়েদের এই ভ্যাকসিন দেওয়া হবে ।প্রথমে বিদ্যালয়ে বিদ্যালয়ে ক্যাম্প করে এই ভ্যাকসিন দেওয়া হবে ।জানান খুব শীঘ্রই লায়ন্স ও রোটারী ক্লাব গুলির সাথে এই নিয়ে আলোচনায় বসা হবে






