Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। মাল বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু বন্দর কর্মীর ।।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দর থেকে একটি মালবোঝাই ট্রাক ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে যাওয়া ব্যাক্তিকে ধাক্কা মারে ।এর জেরে সেই ব্যাক্তির মৃত্যু হয়েছে।

জানা গেছে মনিরুল জামান নামের এই ব্যাক্তি হলদিয়া বন্দরের একটি ট্রান্সপোর্ট কোম্পানীর ম্যানেজার।তাঁর বাড়ি দক্ষিন ২৪ পরগনা জেলার পাথর প্রতিমায়।

স্থানীয় সুত্রে জানা গেছে মনিরুল জামান পায়ে হেঁটে বন্দর থেকে ব্রীজের উপরে উঠছিলেন।সেই সময় তার পাশ দিয়ে যাওয়া একটি মাল বোঝাই লরী তাঁকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে ।এর জেরে গুরুত্বর আঘাত পায় এই বন্দর কর্মী।তাঁকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।সেখানেই এই ব্যাক্তিকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎস্যক।

Related News