Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

ঝাড়গ্রামের তপসিলি জাতি ও উপ জাতি ছেলেমেয়েদের শীতবস্ত্র প্রদান

আজ কাঁথির বালুচরী লায়ন্স ক্লাব ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে দেবীচক গ্রামে ওম শান্তি সেবা সদন পরিচালিত তপসিলি জাতি ও উপ জাতি ছেলেমেয়েদের শীতবস্ত্র সহ ১০০ টি কম্বল বিতরন করেন এবং সমস্ত ছাত্রছাত্রীদের ও অবৈতনিক শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের দুপুরের আহারের ব্যবস্থা করেন। সহযোগিতা করেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা ” মহুল ” ।

উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডালিয়া মাহাতো। সরকারী সাহায্য থেকে বঞ্চিত এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী স্কুলছুট। এরা অনাথ। সকলের সাহায্যই এদের জীবিকা।বালুচরী লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সলিল ভৌমিক, সম্পাদক জয়দেব বর্মন, সৌরিন্দ্র শিট, সোমনাথ মন্ডল, সুজয় বেরা, চন্ডি প্রসাদ দাস এবং অশোক কুমার দাস পট্টনায়ক।

Related News

Also Read