Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

নাবালিকাকে ধর্ষন কান্ডে পলাতক অভিযুক্ত

নাবালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে অভিযুক্ত পলাতক। এই ঘটনাকে কেন্দ্র করে হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

সূত্রের খবর হলদিয়ার ভবানীপুর থানা এলাকার একটি বেসরকারী সংস্থার সিকিউরিটি গার্ডের কর্মী রামপদ মন্ডল তার প্রতিবেশী এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তীকালে নাবালিকা সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই ঘটনা জানাজানি হতেই নির্যাতিতার পরিবারের লোকেরা ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার গোপন জবানবন্দি গ্রহণ করেন এবং হোমে রাখার নির্দেশ দেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত রাম পদ এলাকা ছাড়া। স্থানীয় এলাকাবাসীর মত প্রতিবেশী নাবালিকার পরিবারের বাবা মা কর্ম সূত্রে বাড়িতে থাকত না। সেই কারণে নাবালিকাকে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের প্রলোভন দিয়ে ধর্ষণ করতো বলে অভিযোগ। নির্যাতিত তার বাবা-মার অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related News

Also Read