Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

এটিএম  উদ্বোধন করলেন শোভন ছন্দগী।

প্রত্যন্ত গ্রামে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হল আই সি আই সি আই ব্যাংক। সম্প্রতি রামনগর দুই ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতে একটি এটিএম এর উদ্বোধন হলো। ফিতা কেটে এটিএম এর উদ্বোধন করলেন মেদিনীপুর রিজিয়নের রিজিওনাল প্রধান শোভন ছন্দগী।

উপস্থিত ছিলেন রামনগর কলেজের অধ্যক্ষ ডঃ অনন্ত মোহন মিশ্র, পঞ্চায়েত প্রধান মাম্পি বেজ আইসিআইসিআই ব্যাংকের সাবিত্রাপুর শাখার প্রবন্ধক  সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই এটিএম চালু হওয়ার ফলে  গ্রামের মানুষ ২৪ ঘন্টা ব্যাংকিং পরিষেবা পাবেন।এর ফলে এলাকার মানুষ খুশি বলে জানা গেছে। এর আগে এই এলাকায় ব্যাংক পরিষেবা দেওয়ার কোন ব্যবস্থা ছিল না।

Related News

Also Read