Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

রথযাত্রার প্রাক্কালে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন!‌

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় পুরীর আদলে তৈরি করা হচ্ছে জগন্নাথ মন্দির। চলতি বছরে এপ্রিল মাসে মন্দিরটির উদ্বোধন হবে বলে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষনার পর  তোড়জোড় পড়ে প্রশাসনিক মহলে। কিন্তু লোকসভা নির্বাচনের ঘোষনা হওয়ায় থমকে যায় উদ্বোধনের কাজ।

নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দিঘার জগন্নাথ মন্দিরে নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনে সকলকে উপস্থিত থাকার কথাও ঘোষণা  করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ৭  জুলাই রথযাত্রা উৎসব। প্রতিবছর রথ চলে। এবারেও রথ চলবে। নতুন ভাবে বড় আকারে একটি রথ নির্মানের কাজ শুরু হয়েছে মন্দির প্রাঙ্গণে। রথযাত্রার আগে কি দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে? তার সঠিক উত্তর পাওয়া যায়নি।

এলাকার বিধায়ক তথা রাজ্যে কারা মন্ত্রী অখিল গিরির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মন্দির নির্মানের কাজ প্রায় শেষের পথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঠিক করবেন সেদিন মন্দিরের উদ্বোধন হবে। প্রতিবছর এখানে রথ উৎসব হয়ে থাকে। এবারেও হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষনার পরেই মন্দির উদ্বোধন হবে।

পর্যটকদের জন্য দিঘাতেই জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই চলে জমির খোঁজ। অবশেষে নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার দিঘা ১১৬বি জাতীয় সড়কের পাশে এই মন্দিরটি তৈরি হচ্ছে। ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে।


মন্দিরটি তৈরির  জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ২০১৮ সালে এই মন্দির তৈরির ঘোষণা করেছিল রাজ্য। 
পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটিরও। পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা এক থাকছে।

Related News

Also Read