Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

উই কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির।

তীব্র গরমে রক্তের সংকট নিরসনে এগিয়ে আসে উই কেয়ার ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাষ্ট। বছরের প্রথম রক্ত দান শিবির অনুষ্ঠিত হয় শৌলায়, রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড।প্রায় ৩০ জন রক্ত দাতা রক্ত দান করেন। রক্ত দান শিবিরের পাশাপাশি থাকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্যানিটারী ন্যাপকিন সচেতনতা শিবির।ডাঃ শান্তনু প্রধান উপস্থিত থেকে প্রায় ৬৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন।গার্লিন স্যানিটারী ন্যাপকিন কোম্পানির সহযোগিতায় গ্রামের মেয়েদের হাতে বিনামূল্যে স্যানিটারী প্যাড তুলে দেওয়া হয় ও তাদের মধ্যে সচেতনতা তৈরি করা হয়। সংগঠনের পক্ষ থেকে মিলন গিরি জানান উই কেয়ার ফাউন্ডেশন এর উদ্দেশ্যে ১২ মাসে ১৩ টা রক্ত দান শিবির করা হয় সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে। ,যাতে গরীব মানুষ ব্লাড ব্যাংক থেকে রক্ত পায়।

সেই উদ্দেশ্য কে সামনে রেখে শৌলা কোষ্টাল এরিয়া তে আমাদের গ্রীষ্মকালীন রক্ত দান শিবিরের সূচনা হয়। সংগঠনের পক্ষ থেকে সুদীপ গিরি ও তপন প্রধান জানান রমজান মাস ও গরমে রক্তের তীব্র সংকট। সেই জন্য আমরা প্রত্যন্ত অঞ্চলে রক্ত দান শিবির অনুষ্ঠিত করছি।আমদের রক্ত দান উৎসবের সূচনা হলো আগামী দিনে সব স্তরের রক্ত যোদ্ধা সহ ক্লাব কর্তৃপক্ষ দের রক্ত দান করার জন্য অনুরোধ জানান। সংগঠনের সভাপতি সুভাষ নন্দ ও সম্পাদক উজ্জয়িনী ব্যানার্জী সমস্ত রক্ত যোদ্ধা দের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বলেন আগামী দিনে মানুষের পাশে উই কেয়ার ফাউন্ডেশন এইভাবেই থাকবে।

Related News

Also Read