Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

জোকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের ৩০০ বেডের আধুনিক হাসপাতাল চালু।

ইন্দ্রজিৎ আইচ :- সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক শ্রেণীর মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবা দিতে কলকাতার জোকায় ২০১০ সালে শুরু হয় ১৫০ শয্যার ভারত সেবাশ্রম সঙ্ঘ হাসপাতাল।
এখন সেটা বাড়িয়ে ৩০০ শয্যার মাল্টিস্পেশালিটি ফেজ টু হাসপাতালের উদ্বোধন হলো গত ২৭ নভেম্বর সোমবার। ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্যকরী সভাপতি স্বামী পুর্নাত্মানন্দ মহারাজ ও বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সেক্রেটারি স্বামী সুবিরানন্দজী মহারাজ সহ আরো অনেক আশ্রমের মহারাজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৫ তলার এই হাসপাতাল ভবন তৈরি হয়েছে যেখানে রয়েছে অত্যাধুনিক ওটি, জটিল ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট,আই সিসি ইউ,আই টি ইউ, নিওনেটাল কেয়ার ইউনিট এবং পি আই সি ইউ, নেফ্রোলজি বিভাগ সহ শিশু বিভাগ,ডায়ালাইসিস ও ফিজিওথেরাপি ইউনিট সহ সব ধরনের প্রয়োজনীয় বিভাগ।


ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, একদম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে দ্বিতীয় ফেজের এই হাসপাতাল তৈরি করা হয়েছে। এখানে গরীব মানুষদের স্বল্পমূল্যে সব ধরনের চিকিৎসা দেওয়া হবে। এই হাসপাতাল এর প্রধান স্বামী ব্রম্ভাত্মানন্দ মহারাজ এক সাংবাদিক সন্মেলনে জানান ,এই ভারত সেবাশ্রম হাসপাতালে গরীব মানুষদের জন্যে যেমন খুব কম খরচে চিকিৎসা করা হবে তেমন রাস্তায় যারা ভিক্ষে করে খান তাদের সম্পূর্ন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। ইন্সুরেন্স এর বিশেষ সুবিধা পাওয়া যাবে। এই হাসপাতাল টি সম্পূর্ন ভাবে চালু করতে আরো একমাস সময় লাগবে। কিছু প্রস্তুতি এখনও বাকি আছে। আগামী জানুয়ারি তে পুরোপুরি ভাবে চিকিৎসা পরিষেবা চালু হয়ে যাবে এবং বাইরের যত প্রাইভেট হসপিটাল আছে তার থেকে সব থেকে কম খরচে এবং সেরা চিকিৎসা পরিষেবা, ভালো ডাক্তার, ভালো নার্স, ভালো ডায়াগনোসিস সব মিলিয়ে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।

Related News

Also Read