Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

অনলাইনে জিনিস কিনতে গিয়ে প্রচারিত হলেন নন্দীগ্রামের বাসিন্দা শম্ভুরাম সৎপতি

অনলাইনে জিনিস কিনতে গিয়ে প্রচারিত হলেন নন্দীগ্রাম এক ব্লকের বাসিন্দা শম্ভুরাম সৎপতি। তিনি জানিয়েছেন পেশায় ডেকোরেটর ব্যবসায়ী। যার কারনে ৩০০ পিস চেয়ার ও একটি সিংহাসন কেনার জন্য ৬৪ হাজার ৭০০ টাকা পেমেন্ট করেছিলেন।তারপর বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর তিনি ওই সংস্থা ইন্ডিয়া মার্ট সংস্থাকে ফোন করলে তারা জানায় মাল পাঠানো হবে। কিভাবে পাঠাবে জানতে চাইলে তারা বলেন ট্রান্সপোর্ট এর মাধ্যমে পাঠানো হবে। বেশ কয়েকদিন এই মাল গুলি না আসায় সন্দেহ জাগে শম্ভূরাম বাবুর।তারপর তিনি চেয়ার কোম্পানিকে ফোন করেন। তারা বলেন কোন টাকা পেমেন্ট তারা পাননি।

তারপরেই তিনি ওই অনলাইন সংস্থাকে ফোন করেন। দুই একবার উত্তর দিলেও পরবর্তীকালে ওই ফোন নম্বর সুইচ অফ বলতে থাকে। তখনই তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন।

Related News

Also Read