Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

উৎসবের আনন্দ থেকে বঞ্চিত ‘নেপথ্যের কারিগরেরা’

পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কেশপুর ব্লকের অকুলসাঁড়া গ্রাম। গ্রামে নানান জাতি ধর্ম বর্নের মানুষের বাস। গ্রামেই রয়েছে লৌহকার, কুম্ভকার, চর্মকার, ছুতোর থেকে থেকে শুরু করে বান্দার ।

ওদের কেউ তৈরি করছেন দুর্গা প্রতিমা, কেউ বানাচ্ছেন শোলার চাঁদমালা। কারও হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মাটির ঘট-প্রদীপ। কেউ বা ব্যস্ত ঢাকঢোল তৈরিতে, দশভুজার পুজোর নেপথ্যের কারিগর ওরাই! অথচ ওদের গ্রামেই দুর্গাপুজো নেই।

গ্রামের মানুষদের দাবি, এলাকায় দুর্গাপূজা হলে ভালোই হবে কিন্তু গ্রামের মানুষদের পুজোর আয়োজন করার সামর্থ নেই। এমনকি গ্রামের প্রত্যেকেই যেখানে কিছু না কিছু শিল্পকর্মের সঙ্গে যুক্ত সেখানে শিল্পীদের কোনো ভাতা প্রদান করুক সরকার, এমনটাই দাবি গ্রামবাসীদের একাংশের।

Related News

Also Read