Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে আলোচনা সভা।

প্রদীপ কুমার সিংহ :- শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ কি ভাবে প্রতিরত করা যায় তা নিয়ে আলোচনা করা হয় রাজপুর ও সোনারপুর পৌরসভার রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা দপ্তরের চেয়ারপারসন সুদেষ্ণা রায়, এডভাইসার অনন্যা চক্রবর্তী,সেক্রেটার মধুমিতা সিংহ রায়,বারুইপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক সন্দীপ কুমার মান্না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অদিতি চৌধুরী,পুলিশ প্রশাসনে আধিকারিকগণ প্রমুখ।

মূলত এই অনুষ্ঠানে শিশু সুরক্ষার ও বাল্যবিবাহ নটি মামলা নিয়ে এখানে আলোচনা হয় বারুইপুরে মহাকুমা আদালতের এ ডি জে সন্দীপ কুমার মান্না বলেন নটি মামলা নিয়ে এখানে যা আলোচনা হল সেটি আদালতে এরকম হয়না এখানে ভিকটিম সরাসরি তার কথা বলতে পারছে। ওপেন ফোরামে এমন মামলা খুব কম হয়।

Related News

Also Read