Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

পাঁশকুড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ জলবন্দী মানুষদের।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভা এলাকার ডমঘাট বাঁশের সেতু কংসাবতী নদীতে জল বাড়ার কারণে ভেঙে যায়।ফলে যাতায়াতের জন্যে রীতিমত জীবনের ঝুঁকি নিয়ে সেখানে সকাল থেকে যাতায়াত করছিল নৌকো।

খবর পেয়েই প্রশাসন ঘটনাস্থলে গিয়ে নৌকোয় পারাপার বন্ধ করে দেওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করেন। পাঁশকুড়া থানা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে আমরা কংক্রিটের সেতু দাবি করেছি । কিন্তু প্রশাসন সেই ডাকে সাড়া দেয়নি । এখন নদীতে বাঁশের সেতু ভেঙ্গে যাওয়ার কারণে নৌকায় যাতায়াত করছিল সাধারণ বাসিন্দারা। দুপুরে পাঁশকুড়া থানার পুলিশ এসেছে সেই নৌকোর পারাপার বন্ধ করে দেয়। আমাদের যাতায়াতের খুব অসুবিধা তাই আমরা অবরোধ করেছি। পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করে

Related News

Also Read