মঙ্গলবার সকালে গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ইতিহাস বিজড়িত রাজবাড়ীর ময়দানে ।
খুঁটিপূজা অনুষ্ঠানে চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ছাড়া উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান লিনা মাভৈ রায় সহ একাধিক কাউন্সিলর ও পুজো কমিটির সদস্য সদস্যরা।
খুঁটি পূজা উপলক্ষে সমস্ত মানুষদের মিষ্টিমুখ করানো হয় পুজো কমিটির তরফ থেকে।
আদি তাম্রলিপ্ত সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক তথা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান ইতিহাসবিজড়িত এই তমলুক শহরের রাজবাড়ির প্রাচীন পুজোর
ঐতিহ্য বহন করে নিয়ে চলে এই পুজো, বিগত কয়েক বছর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ,বলেন রাজ্য সরকার এই পুজোকে প্রাচীন পুজো স্বীকৃতি দিয়েছে,
ইউনেস্কোর কাছে আবেদন করা হয়েছে প্রাচীন পুজোর স্বীকৃতি দেওয়ার জন্য ।







