Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। বারুইপুরে রক্তদান শিবির ।।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান শিবির করা হয় বারুইপুর রামসাধন স্কুলের কাছে ওডিয়েন্ট ক্লাবে।

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম দাস,বারুইপুর ১৫ নম্বর ওয়ার্ডের পৌর মাতা অর্চনা মল্লিক,১৪ নম্বর ওয়ার্ডের পৌর মাতা সঙ্গীতা মন্ডল কয়াল, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা ভদ্র সহ অন্যান্যরা।


এই রক্তদান শিবিরে সহযোগিতা করেন বারুইপুর মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক। পুরুষ ও মহিলা মিলে মোট ৫২ জন রক্তদাতা স্বইচ্ছায় রক্তদান করে।

রক্তদান শিবিরে এসে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন রক্তদান সামাজিক কাজ। রক্তের জন্য অনেক মুমূর্ষ রুগী বেঁচে যায়। রক্তদান মহৎ দান এই শিবিরে প্রত্যেক রক্তদাতা কে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

Related News

Also Read