Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। দুই বছর পর বসছে হলদিয়া মেলার আসর ।।

করোনা আবহ মেটার পরে এবার ফের হলদিয়া মেলার আয়োজন হতে চলেছে।

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ার রানীচক ট্রেড সেন্টারে করোনা আবহের পরিস্থিতির বিধি নিষেধ থাকার জন্য দু ‘বছর “হলদিয়া মেলা ” বন্ধ ছিল। শেষবার ২০২০ সালে হলদিয়া মেলা অনুষ্ঠানিক ভাবে হয়েছিল।

এইচ ডি এ -র কার্যালয় সতীশ সামন্ত ভবনে হলদিয়া মেলা প্রস্তুতি সম্পর্কে একটি অফিসিয়াল বৈঠক হয়। এই বৈঠকেই সিদ্ধান্ত হয় এবারে “হলদিয়া মেলা-২০২৩” অনুষ্ঠিত হবে।

এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ,এইচ ডি এ-র চেয়ারম্যান জ্যোতির্ময় কর ,তমলুকের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র , মাঝারি শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান ড. সৌমেন মহাপাত্র, এইচ ডি এ-র চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর, ভাইস চেয়ারম্যান সাধন জানা, হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় ও হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে প্রমূখ।


হলদিয়া মেলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে জ্যোতির্ময় কর বলেন, হলদিয়া মেলা এই শিল্প নগরীর অন্যতম ঐতিহ্য। মানুষের দাবীকে প্রাধান্য দিয়ে এবারে মেলার বাজেট কমিয়ে মেলা আয়োজন করা হচ্ছে। বিগত দিনে হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া পৌরসভার যৌথ উদ্যোগে হলদিয়া মেলা অনুষ্ঠিত হত। এবারে পৌরসভা থাকছে না। তিনি আরো জানিয়েছেন হলদিয়া মেলা শুরু হবে নতুন বছরের ৩ ফেব্রুয়ারি হইতে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ১০ দিনের মেলা চলবে। অতিমারির কারণে বাধা নিষেধ থাকায় দু’বছর পরপর মেলা বন্ধ ছিল।

হলদিয়া উন্নয়ন পরিষদ -এর চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর জানিয়েছেন, এবারে ২০২৩ সালে হলদিয়া মেলা ৩ফেব্রুয়ারি শুরু হচ্ছে

Related News

Also Read