Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। পাঁশকুড়া-নন্দকুমারে সমবায় নির্বাচনে ভরাডুবি বিজেপির ।।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃনমূলকে কঠিন লড়াইয়ের চ্যালেঞ্জ দিলেও পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় সমিতির নির্বাচনেই তার দল বিজেপির লাগাতার ভরাডুবি চলছে।

রবিবার পাঁশকুড়ার মঙ্গলধারী ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও নন্দকুমারে শ্যামসুন্দরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে শাসক দল তৃনমূল একক ভাবে ক্ষমতা দখল করলো।বিজেপির শক্ত দূর্গ বলে পরিচিত পাঁশকুড়ায় আবার শুভেন্দু বাবুরা আবার তৃতীয় স্থানে ।ফলে জেলার বিভিন্ন প্রান্তে সভা করে তৃনমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারী নিজের কথা রাখতে পারবেন কিনা সেই নিয়ে বিজেপির অন্দরেই চর্চা শুরু হয়েছে।


পাঁশকুড়ার মঙ্গলধারী ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট ১২টি আসন।এর মধ্যে ৭টিতে জয়ী হয়েছে তৃনমূল প্রার্থীরা।স্বাভাবিক ভাবেই মঙ্গলধারী ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন ক্ষমতা থাকছে তৃনমূলের হাতেই।জানা গেছে বাকী ৫টি আসনের মধ্যে বামেরা ৪টি ও বিজেপি ১টি আসনে জয়ী হয়েছে।

অপরদিকে নন্দকুমারে শ্যামসুন্দরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিরও পরিচালন কমিটির ১২টি আসন।এর মধ্যে ১০টি আসন দখল করেছে তৃনমূল।বাকী ২টি আসনে জয়ী হয়েছে বিজেপি।ফলে এখানেও সমবায় সমিতির পরিচালন কমিটি থাকছে শাসক দলের হাতেই।

উল্লেখ্য কিছুদিন আগে এই নন্দকুমারে বহরমপুর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডে সিপিএম ও বিজেপি বামরাজ জোট করে শাসক দলকে পরাজিত করেছিলো।তারপর থেকে জেলার সর্বত্র কখনও প্রকাশ্যে আবার কখনও তলে তলে এই জোট করে নির্বাচন লড়লেও সফলতা আসেনি বিরোধীদের

Related News

Also Read