Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। আজকের রাশিফল।।

মেষ: রাগ নিয়ন্ত্রণে রাখুন। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। খরচের ব্যাপারে সাবধানী হওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সব কাজ সহজেই মিটে যাবে।

বৃষ: আপনার উন্নতি নিশ্চিত। যে সমস্ত জিনিসের দাম বাড়তে চলেছে তা আগে থেকে কিনে রাখার চেষ্টা করুন। উদারতা দেখিয়ে নিজের পরিকল্পনা বাইরের কারোর কাছে প্রকাশ করবেন না। বাবা মায়ের শরীরের দিকে নজর দেওয়ার প্রয়োজন।

মিথুন: নিজের মনকে অশান্ত হতে দেবেন না। অফিসের সহকর্মীদের থেকে সাবধান থাকুন। আপনার হাসিখুশি ব্যক্তিত্ব আজ অনেক কঠিন সমস্যাকে সহজ করে দেবে। বাবা মায়ের সাথে নিজের অনুভূতিগুলি ভাগ করে নিন। মন হালকা হবে।


কর্কট: অপ্রিয় মানুষদের উপেক্ষা করুন। সৃজনশীল কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করুন। আপনার মূল্যবান কোনও জিনিস চুরি হতে পারে। তাই নিজের জিনিস সাবধানে রাখুন। এর ফলে আপনার মন চাপমুক্ত থাকবে।

সিংহ: ভাই বা বোনের থেকে সুবিধা পেতে পারেন। আজ সকালেই কোনও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এর ফলে সারাদিন আপনাকে হতাশা গ্রাস করবে। পরিবারের মানুষদের উপর আধিপত্য করার চেষ্টা করবেন না। এতে সম্পর্কে জটিলতা বাড়বে।


কন্যা: জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখুন। আজ সন্তানদের শরীর খারাপ হতে পারে। তাঁদের শরীরের যত্ন নিন। এর ফলে আপনার প্রচুর খরচ হতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। ভালবাসার মানুষকে সন্দেহ করা উচিত হবেনা।

তুলা: দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে। আজ আপনার আত্মবিশ্বাস বেশি থাকবে। কোনও দলের সাথে যুক্ত হয়ে আমোদ প্রমোদে মেতে উঠতে পারেন। অবসর সময়ে ধর্মীয় চর্চা আপনাকে মানসিক শান্তি দেবে। স্ত্রীয়ের সাথে কোথাও যাওয়া হতে।

বৃশ্চিক: সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটবে। বেশি ক্যালরির খাবার এড়িয়ে চলুন। শরীরের যত্ন নিন। পরিবারের সদস্যদের সাথে সংযত আচরণ করুন। পারে। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখুন। কিছু জরুরী জিনিস কেনা দরকার।



ধনু: সংযত ভাবে কথা বলুন। রক্তচাপের বাড়বাড়ন্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। ক্লান্তি কমানোর জন্য কোনও নেশার দ্রব্যের সাহায্য না নেওয়াই ভালো। এর ফলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আজ আপনার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন রয়েছে।

মকর: চাপ ও উত্তেজনা বাড়তে পারে। আপনার সাফল্যের উদযাপনের দিন হল আজ। বন্ধুদের সাথে আপনি পার্টি তে যোগদান করতে পারেন। প্রেমের মানুষের সাথে বিয়ের কথা আজ কিছুটা এগোতে পারে। কিছু নতুন উদ্যোগ শুরু করার পক্ষে আজ ভালো দিন।

কুম্ভ: বেশি খরচের ফলে সঞ্চয় হবে না। আপনার আত্মবিশ্বাসের অভাব বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সমস্যায় ফেলে দেবে। অন্যথ্যায় মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা আজ ভালো থাকবে। এর ফলে ভুগতে হতে পারে।

মীন: সময়ের সঠিক ব্যবহার করুন। আজকের দিনের অধিকাংশ সময় আপনার অবসর যাপনে কাটবে। কোনও গোপন সম্পর্কের জন্য আজ আপনার বদনাম হতে পারে। আজ সকলে আপনার কথা শুনে চলবে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে।

Related News

Also Read