Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

বন্ধ তমলুক মুখ্য ডাক বিভাগের যাবতীয় পরিষেবা

আচমকা টেকনিক্যাল সমস্যায় বন্ধ তমলুক মুখ্য ডাক বিভাগের যাবতীয় পরিষেবা। গত ২০ তারিখ থেকে তিনদিন ধরে লেনদেন ও ডাক ব্যবস্থা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক ও এজেন্টরা।

 

আদালত চত্ত্বরে অবস্থিত এই মুখ্য ডাক বিভাগের অধীনে রয়েছে ৬২টি সাব পোস্ট অফিস, যেখানে দৈনিক কয়েক কোটি টাকার লেনদেন হয়। সার্ভারের রাউটার পুড়ে যাওয়ায় নেটওয়ার্ক স্তব্ধ হয়ে পড়ে। এ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ ছড়ালেও শুক্রবার থেকে ব্যক্তিগত মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আংশিক পরিষেবা সচল করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

ভারপ্রাপ্ত পোস্টমাস্টার সুশান্ত কুমার পাল জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত চিঠি বুকিং চালু রাখা হচ্ছে এবং শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে।

Related News

Also Read