Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

গাড়ি ধাক্কায় মৃত্যু হল এক যুবকের

প্রদীপ কুমার সিংহ

 

শনিবার রাতে একটি চারচাকা গাড়ি ধাক্কায় মৃত্যু হল এক যুবককে। মৃত যুবকের নাম আকাশ মন্ডল (২৭)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত সোনারপুর থানার পোলঘাট, দক্ষিণ জগদ্দল এলাকায়। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা অন্তর্গত সালেপুর পেট্রোল পাম্পের কাছে শনিবার রাত্রে।

 

মৃত ব্যক্তির শ্বশুরবাড়ি সূত্রে খবর শনিবার শ্বশুরবাড়ি এসেছিলেন বারুইপুর থানার অন্তর্গত সালেপুর এলাকায়। ৪ বছর আগে প্রেম করে বিবাহ হয়েছিল বারুইপুর থানার সালেপুর এলাকার মৌমিতা মন্ডলের সঙ্গে।মৌমিতা ও আকাশ মণ্ডল যুগী বটতলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো। শনিবার রাতে শ্বশুর বাড়ি থেকে নিজের ভাড়া বাড়িতে যাওয়ার সময় সালেপুর এলাকায় পেট্রোল পাম্পের কাছে রাস্তা পার হতে গিয়ে অর্থাৎ চার চাকার একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যায়।

 

স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে যায়। হাসপাতালে চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। বারুইপুর থানার খবর গেলে বারুইপুর থানা পুলিশ আকাশে নিথর দেহটি রবিবার ময়না তদন্তের জন্য পাঠায়। এই খবর আকাশে বাড়ি এলাকায় যেতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

Related News

Also Read