Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসার শতবর্ষ উদযাপনের উদ্বোধন

জেলার প্রাচীনতম কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসা (উ: মা) র শতবর্ষে পদার্পন করলো। সেই উপলক্ষ্যে বুধবার সকাল থেকে একগুচ্ছ অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধনী পর্বের শুভরম্ভ হয়। শতবর্ষ উদযাপন কমিটি ও হাই মাদ্রাসা পরিচালন সমিতির উদ্যোগে এলাকার প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্র-ছাত্রী ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে অনুষ্ঠান এর শুভ সূচনা হয় পবিত্র কুরআন পাঠের মাধ্যমে। শুরুতেই কাশ্মীরের পেহেলগাও এ জঙ্গিদের হাতে শহীদ দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয় । শতবর্ষ স্মারক উন্মোচন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক। একশত বেলুন উড্ডয়ন ও একশত মোমবাতি প্রজ্জ্বলন , বৃক্ষরোপণ কর্মসূচির পরে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ।শতবর্ষের ট্যাবলো ও মশাল মিছিলে পা মেলান প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও এলাকাবাসী। সুসজ্জিত শোভাযাত্রা এলাকা পরিক্রমার করে । সকলের জন্য প্রীতিভোজ আয়োজন ও ছিল

হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইদুল খান বলেন, শতবর্ষ উদযাপন এর শুভ সূচনা হলো, মূল শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের দিন ক্ষণ যথাসময়ে ঘোষনা করা হবে । পরিচালন সমিতির সম্পাদক আবদুর রহমান( মনি) সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন । স্থানীয় কাউন্সিলর সেক সাবুল আগামী কর্মসূচিতেও সকলের সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী পর্ব ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সকলের মধ্যে । উৎসাহিত এলাকাবাসী এই উৎসবকে সাফল্যমন্ডিত করার জন্য সহযোগিতা করেন।

Related News

Also Read