Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

কাঁথি শিশুমহলে যোগ-প্রশিক্ষিকার সংবর্ধনা

সন্ধ্যায় কাঁথি ক্লাব গঙ্গাধর ভবন সংলগ্ন প্রাঙ্গণে আয়োজিত এক সান্ধ্য অনুষ্ঠানে শিশুমহলের যোগ-প্রশিক্ষিকা পাপিয়া বর্মণকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল। বিগত ১৭ সেপ্টেম্বর থাইল্যান্ডের পাটায়াতে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৪’ প্রতিযোগিতায় ৩১-৩৫ বছর বয়সী মহিলা বিভাগে শ্রীমতী বর্মণ প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন।  এই  সংক্ষিপ্ত সান্ধ্য অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি। বিজয়িনী প্রতিযোগীকে চন্দনের তিলক ও উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। সংস্থার পক্ষ থেকে অভিভাবক-অভিভাবিকা,সদস্য-সদস্যা প্রশিক্ষক-প্রশিক্ষিকাগণ সম্মিলিতভাবে শ্রীমতী বর্মনের হাতে সম্মাননা-স্মারক মানপত্র  সহ বিজয়-স্মারক ট্রফি তুলে দেন। শিশু সদস্য-সদস্যা, অভিভাবক- অভিভাবিকারা ছাড়াও  উপস্থিত ছিলেন যুগ্ম সহ-সম্পাদিকা মহুয়া পণ্ডা, যোগ-প্রশিক্ষক/প্রশিক্ষিকা দিব্যেন্দু ভূঞ্যা,সীতেশ পণ্ডা, সুনীতা দে সাঁতরা,সুমতি মণ্ডল বর্মন,আরাত্রিকা মণ্ডল,সহযোগী সদস্যা সুপ্তি দত্ত,সাবিত্রী রাণা,তাপসী রায়,সদস্যা ছবি গিরি,রমা পণ্ডা প্রমুখ। সকলে প্রশিক্ষিকার সাফল্য ও উন্নতি কামনা করে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুগ্ম সহ-সম্পাদক প্রমথেশ মণ্ডল।

Related News

Also Read