Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

ফের প্রতারণার শিকার হয়ে খোয়ালেন ৫০ হাজার টাকা

অভিনব কায়দায় ফের প্রতারণার ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানা এলাকায়। কোলাঘাট থানা সূত্রে জানা যায় কোলাঘাটের কিসমত খয়রা গ্রামের রনজিত মাঝি প্রায় ৫০ হাজার টাকা হয়েছেন  প্রতারিত হয়েছেন। তিনি বলেন মঙ্গলবার সকালে তার কাছে একটি ফোন আসে। বলা হয় লক্ষী ভান্ডার এর টাকা বাড়ানো হয়েছে। একটি মেসেজ পাঠানো হয়েছে এই মেসেজটি খুললে সবকিছু দেখতে পারেন এবং ১০০০ টাকা থেকে ১২০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। লোভে পড়ে ওই মেসেজ খুলতেই ব্যাংক একাউন্ট থেকে ২৪৯৯৯ টাকা করে দু দফায় টাকা কেটে নিয়েছে।এমনই মেসেজ পেয়ে হতবাক হয়ে যান তিনি।

তারপর প্রথমে অনলাইন এর মাধ্যমে সাইবার প্রতারণা বিভাগে অভিযোগ জানানো হয়। পরে কোলাঘাট থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করেছে। লক্ষী ভান্ডারের নাম করে এইভাবে প্রতারণার চক্র গড়ে উঠেছে। এই চক্র কে ধরতে সাইবার প্রতারণা বিভাগ ও পুলিশ সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে।

Related News

Also Read