Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়নজুলিতে আহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার গাছে ধাক্কা মেরে উল্টে গেল নয়নজুলিতে। বিকট শব্দ এবং গাড়িতে থাকা যাত্রীদের আর্তনাদ শুনে স্থানীয় মানুষজন ছুটে এসে দরজা ভেঙ্গে যাত্রীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি ঘটেছে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক এর দইসাই বাসস্ট্যান্ডের কাছে।

স্থানীয়  সূত্রে জানা গেছে সোমবার সকালে কাঁথি ৩ ব্লকের নামালডিহা থেকে স্বপন জানা এবং তার স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে কাঁথি আসছিলেন। দইসাইর  কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মার এবং নয়ন গুলিতে উল্টে যায়। জানা গেছে স্বপন জানার স্ত্রীর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। অনুমান চালক এর ঘুম ধরে যাওয়ার জন্য এই দুর্ঘটনা।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে মারিশদা থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে।

Related News

Also Read