Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

গ্যাসের কালোবাজারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ৩ ব্যক্তি।

গ্যাসের কালোবাজারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলো তিন ব্যক্তি। অভিযোগ গৃহস্থ রান্নার গ্যাস কে নিয়ে বাণিজ্যিক ভাবে বিক্রি করা হচ্ছিল।

গোপনে এই সংবাদ পেয়ে কাঁথি কাঁথি থানার পুলিশ কাঁথির  দেশপ্রাণ ব্লকের আমতলিয়া এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। ধৃত আমতলিয়া গ্রামের বাসিন্দা সুফল গিরি, পূর্ব আমতলীয়া গ্রামের বাসিন্দা গৌর হরি মান্না, উত্তর ডিহি মুকুন্দপুর গ্রামের বাসিন্দা মানস  মাইতি কে শনিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামির না মঞ্জুর করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related News

Also Read