প্রদীপ কুমার সিংহ :-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুযায়ী রাস্তার ফুটপাতে বেআইনির দোকান তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসনকে। সেই মোতাবেক শনিবার সকালে
সোনারপুর গ্রামীণ হাসপাতালের কাছে বেআইনি দোকানে উচ্ছেদ অভিযান রাজপুর সোনারপুর পুরসভার। পূর্ত দপ্তরের জমি দখল করে গড়ে উঠেছিল একের পর এক দোকান। এই সমস্ত দোকানঘর তৈরি হয়েছিল বলে অভিযোগ। যদিও শাসকদলের বক্তব্য এই ঘটনায় দলের কেউ টাকা নেননি। রাস্তার এক পাশের দোকান ভাঙ্গা হলেও বিপরীত দিকের দোকান ভাঙা না হওয়ায় ক্ষোভ একাংশের।
সোনারপুরের সুভাসগ্রাম এলাকায় ১৯ নম্বর ওয়ার্ডে সোনারপুর গ্রামীণ হাসপাতাল। হাসপাতাল লাগোয়া পুর্ত দপ্তরের জমি দখল করে একের পর দোকান তৈরি হয়েছে। সম্প্রতি প্রশাসনিক নির্দেশে বে আইনী দোকানঘরগুলি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাস্তার একদিকের দোকান ভাঙার কথা বলা হলেও বিপরীত দিকের দোকানগুলিকে এখনো ভাঙার কথা বলা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি জমি দখল করে তৈরি হওয়া সমস্ত বে আইনী দোকান ভাঙা হবে। তবে বেআইনি দোকান ভাঙলে ও পুনর্বাসনের কথা কিছু বলেনি।






