Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

সিপিআইএম দেওয়াল লিখন ও প্রচার শুরু উর্বশী ভট্টাচার্যের সমর্থনে।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে কংগ্রেস উর্বশী ভট্টাচার্য নাম ঘোষণা করেছে। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আজ সকাল থেকে কাঁথির লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় প্রচার ও দেওয়াল লিখন শুরু হয়ে যায় বাম-কংগ্রেস জোট প্রার্থীর।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কোলকাতা হাইকোর্টের আইনজীবি উর্বশী ভট্টাচার্যের সমর্থনে সিপিআইএম সহ বামপন্থী সংগঠনগুলো দেওয়াল লিখন ও প্রচার শুরু করে দিয়েছে। বাম- কংগ্রেসের সমর্থিত প্রার্থী উর্বশী ভট্টাচার্য আগে থেকেই পূর্ব মেদিনীপুর জেলার এআইসিসি র দায়িত্বপ্রাপ্ত নেত্রী । ফলে কাঁথি লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় তিনি ইতিপূর্বে মিটিং ও জনসংযোগ রক্ষা করে চলেছিলেন । এবার তিনি সরাসরি বিজেপি এবং তৃণমূল দুই শত্রুকে পরাস্ত করায় মাঠে নেমে পড়েছেন। জন বিরোধী দেশ বিক্রির কারিগর বিজেপি এবং ছত্রে ছত্রে দূর্নীতি গ্রস্ত তৃণমূলকে পরাস্ত করার লক্ষ্যে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে সভা, পাড়া বৈঠক প্রচার শুরু করে দিয়েছে বাম- কংগ্রেস।

Related News

Also Read