পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় ।শুক্রবার এই কেন্দ্রের হলদিয়াতে প্রচন্ড গরমে ভোট প্রচারে বেরিয়ে জনগণকে বাতাসা ও জল খাওয়ালেন সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতেই হলদিয়া মিলন বাজারে লোকেদের বাতাসা-জল খাওয়ান বাম প্রার্থী।
সায়ন সংবাদ মাধ্যমের কাছে বলেন অন্য দলের প্রার্থীরা মাথা ঠান্ডা রাখতে পারছেন না , অনেক প্রার্থী ভোটে দাঁড়িয়ে নিজেদেরকে জমিদার ভাবছেন ।
সিপিআইএম প্রার্থী সায়ান বন্দ্যোপাধ্যায় বলেন সাধারন মানুষ এবং সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ফেলছেন এই প্রার্থীরা। তাই আজ দুর্গাচকে তীব্র গরমের মধ্যে দুপুরে এলাকার সবাইকে বাতাসা আর ঠান্ডা জল খাওয়ালাম যাতে মাথা ঠান্ডা থাকে ,সাধারন মানুষকে আর সাংবাদিকদেরকে যাতে না কেউ নিজের চাকর ভাবে।
শুক্রবার সকালে হলদিয়ার মিলন বাজার , সিটি সেন্টার হয়ে দুর্গাচকে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী






