Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

তমলুকে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল

চার রাজ্যের বিধানসভায় নির্বাচনে গেরুয়া ঝড় উঠলেও পশ্চিমবঙ্গের সমবায় নির্বাচনে সবুজের ঝড় অব্যাহত। রবিবার তমলুক ব্লকের শ্রীরামপুর নাইকুড়ি সমবায় কৃষি ঋণদান সমিতির প্রতিনিধি নির্বাচন হয়। ১৩ টি আসনের জন্য ৩০ জন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে লড়াই করে। তার মধ্যে তৃণমূলের ১৩ জন প্রার্থী ২০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এলাকার মানুষ জয়ের উল্লাসে মেতেছেন।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল এর তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্ব ডক্টর সৌমেন মহাপাত্র বলেন এই নির্বাচন থেকে নিশ্চিত মানুষ তৃণমূলের উপরে আস্থা রেখেছেন। এই জয় মানুষের এবং তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। এলাকায় সবুজ আবির মেখে বিজয় উল্লাস চলতে থাকে।

Related News

Also Read